Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের পর অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কবে আসবে? চেক করা যাবে স্টেটাস?

ইতিমধ্যেই বহু আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন করার পর কবে টাকা অ্যাকাউন্টে আসবে

কলকাতা: পশ্চিমবঙ্গে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই বহু আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন করার পর কবে টাকা অ্যাকাউন্টে আসবে এবং কীভাবে আবেদন বা পেমেন্ট স্টেটাস চেক করবেন?             

সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরই টাকা জমা হবে। কোনও তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্টে দেরি হতে পারে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *