Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?

Suryakumar Yadav Unfollow Mumbai Indians: আট বছর ধরে এই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক তার। কিন্তু এবার সেই সম্পর্কও নিজেই শেষ করে দেওয়ার আভাস দিয়ে দিলেন সূর্য।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। শ্রেয়স আইয়ারকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। এরই মধ্য়ে আরো একট তাৎপর্যপূর্ণ খবর শিরোনাম হয়েছে। তা হল নিজের ইনস্টাগ্রাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিক পাণ্ড্য়কে আনফলো করে দিয়েছে ডানহাতি এই তারকা ব্যাটার। আট বছর ধরে এই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক তার। কিন্তু এবার সেই সম্পর্কও নিজেই শেষ করে দেওয়ার আভাস দিয়ে দিলেন সূর্য। এমনকী হার্দিক পাণ্ড্যকেও আনফলো করে দিয়েছেন সূর্য।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরা একটি মাত্র ছবি তাঁর প্রোফাইলে দেখা যাচ্ছে এখন। যেখানে রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর ছবি রয়েছে। এছাড়া আর কোনও ছবি নেই মুম্বইয়ের জার্সি পরা। তাহলে কি পরের মরশুমে নিশ্চিতভাবেই অন্য় ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলতে দেখা যাবে স্কাইকে?উল্লেখ্য, বর্তমানে মুম্বই টি-টোয়েন্টি লিগে খেলছেন সূর্যকুমার ও শ্রেয়স দু’জনে। মুম্বই টি-টোয়েন্টি লিগে সূর্যর ট্রায়াম্প নাইটসের বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রেয়সের মুম্বই ফ্যালকানস। সেই ম্যাচের টসেই সূর্যকুমারকে নিজের অধিনায়কত্ব হারানোর প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমরা সকলে তো এই মুম্বইতেই একসঙ্গে আমাদের ক্রিকেটটা খেলি এবং দেশের শেষ তিনটি টি-টোয়েন্টি অধিনায়কই মুম্বই থেকে এসেছে, এটা তো একটা দারুণ বিষয়।’যে শ্রেয়সকে জাতীয় দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নেতৃত্বভার দেওয়া হয়েছে, সে ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে খেলেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২০২৪ সালে আইপিএল জিতেছেন কেকেআর অধিনায়ক হিসেবে। সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এবার জাতীয় দলেও কুড়ির ফর্ম্য়াটে গম্ভীর-শ্রেয়স জমানা শুরু হল। খেতাব জিততে না পারলেও পাঞ্জাব কিংসের জার্সিতেও অধিনায়ক ও ব্যাটার দুটো বিভাগেই সফল হয়েছেন। তারই পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার।

এদিকে, সূর্যকুমার যাদব যদি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেন, তাহলে কোন দলের জার্সিতে আগামী মরশুমে খেলবেন, তা দেখার। কেকেআরে আবার ফিরতে পারেন স্কাই, এমনটাও শোনা যাচ্ছে। কারণ কেকেআরের বর্তমানে পরিস্থিতি খুব একটা ভাল নয়। রাহানে আগামী মরশুমে থাকবেন না, এটুকু নিশ্চিত। এই পরিস্থিতিতে স্কাইকে নেতৃত্বভার তুলে দিতে পারে নাইট শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *