Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে… মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?

Actress Health Update: অনুরাগীরা চান, সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী

কলকাতা: কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar), এই খবর জানতে চান তাঁর অনুরাগীরা। একটা সময়ে, ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি, ছিলেন ভীষণ জনপ্রিয়ও। তবে পরবর্তীতে পর্দা থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। বিয়ে করেন, এক সন্তানের মা-ও হন। পাশাপাশি শুরু করেন ভ্লগিং। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ প্রকট। নিজের জীবনের যাবতীয় ওঠাপড়া সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন অভিনেত্রী। কখনও দীপিকা নিজেই, কখনও বা তাঁর স্বামী। সবসময় অবশ্য ভ্লগিং করার মতো পরিস্থিতিতে থাকেন না দীপিকা, অসুস্থ থাকেন তিনি। সেই সময়ে, ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন দীপিকার স্বাস্থ্যের আপডেট।  আর সদ্যই ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার ইমিউনোথেরাপি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *