Bengal Cricket: সৌরভ-ঘনিষ্ঠ সিএবি কর্তার বিরুদ্ধে আইনি চিঠি, ‘যা করেছি ক্রিকেটের স্বার্থে’, বলছেন সুরজিৎ

CAB News: সুরজিৎ লাহিড়ীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ তুলে সিএবির এথিক্স অফিসার, প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর কাছে চিঠি পাঠালেন আইনজীবী প্রাঞ্জল পাল।

সন্দীপ সরকার, কলকাতা: ময়দানে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ঘনিষ্ঠ বলেই পরিচিত। টাউন ক্লাবের কর্তা, সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্যও। তিনিই কি না সিএবি আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বেঙ্গল টি-২০ লিগে নোভাস পুরুলিয়া রয়্যালস দলের সঙ্গে যুক্ত! সেই সুরজিৎ লাহিড়ীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ তুলে সিএবির এথিক্স অফিসার, প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর কাছে চিঠি পাঠালেন আইনজীবী প্রাঞ্জল পাল (যে চিঠির প্রতিলিপি রয়েছে এবিপি লাইভ বাংলার হাতে)। দাবি করলেন, সুরজিৎকে অবিলম্বে অ্যাপেক্স কাউন্সিল থেকে বরখাস্ত করা হোক, আর্থিক জরিমানা করা হোক এবং ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নির্বাসিত করা হোক।

১০ মে বেঙ্গল টি-২০ লিগে পুরুষ বিভাগে ক্রিকেটার নিলামের আয়োজন করেছিল সিএবি। সেদিন নোভাস পুরুলিয়া রয়্যালস দলের নিলামের টেবিলে বসেছিলেন সুরজিৎ। যে খবর লিখেছিল এবিপি লাইভ বাংলা। টুর্নামেন্ট চলাকালীন নিয়মিতভাবে থাকছেন নোভাস পুরুলিয়া রয়্যালস দলের ডাগ আউটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *