Dev-Anirban: ‘বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না’, অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

Dev and Anirban Bhattacharya: পরিস্থিতি বদলেছে। রাজ্যে এসেছে বিজেপি সরকার। টলিউডের তথাকথিত ‘সর্বেসর্বা’ স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, একাধিক অভিযোগে।

কলকাতা: তিনি তৃণমূলের সাংসদ। অভিনেতাও। ২০২৬-এর নির্বাচনের আগে, কার্যত গোটা রাজ্যে প্রচার করে বেরিয়েছেন তিনি। তবে এবার, ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। রাজ্যে এসেছে নতুন সরকার। তৃণমূল সরকারে থাকাকালীন, তাঁর অভিনেতা সত্ত্বার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে তৃণমূলের। স্বরূপ বিশ্বাসের ‘ব্য়ান কালচারের’ বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, শিল্পীদের সুরক্ষা, নিরাপত্তা থেকে শুরু করে, রাহুলের ন্যায়বিচার.. এই সমস্ত কিছু নিয়েই মিটিং হয়েছিল। সেখানেই দেব সরব হয়েছিলেন, ‘ব্যান কালচার’ নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, যাঁরা ‘ব্যান’ হয়ে রয়েছেন, তাঁদের কাজে ফেরানো হবে না কেন? 

আর এখন, পরিস্থিতি বদলেছে। রাজ্যে এসেছে বিজেপি সরকার। টলিউডের তথাকথিত ‘সর্বেসর্বা’ স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, একাধিক অভিযোগে। তোলাবাজি থেকে শুরু করে, শ্লীলতাহানি.. একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। আর তারপর থেকেই, ক্ষোভের বিস্ফোরণ! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। আর এবার, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দেব। এর আগে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল যে, ক্ষমা না চাইলে কাজ বন্ধ করে দেওয়া হবে। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতারির পরের দিনই, অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) পাশে নিয়ে, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দেব। কী লিখলেন তিনি? 

দেবের বার্তা

সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত‍্যি কখনও বদলায় না। বন‍্যেরা বনে সুন্দর , শিল্পীরা শিল্পে॥ #DeSu7 এ প্রথম দিন, একসঙ্গে॥’ এই কথা কে না জানে যে, দীর্ঘদিন কাজ করতে পারেননি অনির্বাণ ভট্টাচার্য-সহ, একগুচ্ছ পরিচালক। ফেডারেশনের বিরুদ্ধে মামলা করার কারণে, অলিখিত ‘ব্যান’ করে দেওয়া হয় তাঁদের। বন্ধ হয়ে যায় একের পর এক কাজ! অনির্বাণের গানের দলের অনুষ্ঠানেও বাধা সৃষ্টি করা হয়েছে। অনির্বাণের পাশে দাঁড়িয়েছিলেন দেব, বারে বারে তিনি অনির্বাণ সহ অন্যান্য পরিচালকদের কাজে ফেরানোর জন্য আবেদন জানিয়েছেন, তবে এবার, নিজের প্রযোজনায়, নিজের পরিচালনাতেই অনির্বাণকে ফেরালেন তিনি। ‘দেশু-সেভেন’ সিনেমার হাত ধরে, পরিচালনায় পা রাখছেন দেব। প্রযোজনা তিনি করছিলেন দীর্ঘদিনই, তবে এবার, পরিচালকের আসনে বসছেন তিনি। সিনেমায় দেবের বিপরীতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, অনির্বাণ ভট্টাচার্য ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *