Mbappe on Ronaldo-Messi: মেসি ও রোনাল্ডোর থেকেও কাকে এগিয়ে রাখলেন কিলিয়ান এমবাপে?

বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ বিজেতা বাছলেন এমবাপে
1/9

গত বার ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন, তাও দলকে নাগাড়ে দ্বিতীয়বার বিশ্বসেরা করতে পারেনি কিলিয়ান এমবাপে।
2/9

তবে ফের একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামতে চলেছেন ফরাসি দলের তারকা ফরোয়ার্ড।
3/9

এমবাপেকে সদ্য এক সাক্ষাৎকারের এ বিশ্বকাপে কে সর্বাধিক গোল করবেন, তা জিজ্ঞেস করা হয়।
4/9

জবাবে এমবাপে দাবি করেন যে তাঁর মতে এই বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির থেকে বেশি গোল করবেন।
5/9

দুই মহাতারকাই রেকর্ড ষষ্ঠ তথা নিজেদের সম্ভবত শেষ বিশ্বকাপে খেলতে নামবেন। তার আগে মেসি ও রোনাল্ডো, উভয়েই সদ্য ক্লাব স্তরে খেতাবও জিতেছেন।
6/9

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনার অধিনায়ক মেসির থেকে গোল করার ক্ষেত্রে পর্তুগিজ নেতা রোনাল্ডোকেই এগিয়ে রাখলেন এমবাপে।
7/9

তবে এই দুই মহাতারকার থেকে তিনি বিশ্বকাপে বেশি গোল করবেন বলেও দাবি ফরাসি অধিনায়ক এমবাপের।
8/9

পাশাপাশি তাঁর মতে তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রও বিশ্বকাপে লামিন ইয়ামালের থেকে বেশি গোল করবেন।
9/9

এ মরশুমে লিগে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬টি গোল করে রেকর্ড দ্বিতীয়বার গোল্ডেন বুটজয়ী হ্যারি কেনকেও বিশ্বকাপ গোল করার ক্ষেত্রে ভিনিসিয়াসের থেকে পিছিয়েই রাখলেন এমবাপে।