Cockroach Janta Party: যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে ব্যাপক সাড়া। ফের হুঁশিয়ারি দিলেন অভিজিৎ ডিপকে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি।

নয়াদিল্লি: ডিজিটাল মাধ্যম থেকে প্রতিবাদ, আন্দোলনকে রাস্তায় নামিয়ে এনেছেন। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে শামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। শনিবারের আন্দোলনকে শুধুমাত্র ‘ট্রেলার’ বলে উল্লেখ করেছেন তিনি। (Cockroach Janta Party)
রবিবার মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ। তাঁর বক্তব্য, ‘গতকাল হাজার হাজার মানুষ মিলে ইতিহাস তৈরি করেছেন। যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারকে ট্রেলার দেখিয়ে দিয়েছে যে আরশোলারা ঐক্যবদ্ধ হলে কী করতে পারে’। (Abhijeet Dipke)