Abhishek Banerjee: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি- র টিম

আবির দত্ত, কলকাতা : বিধায়কদেরও সই জালিয়াতি মামলায় ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID- র টিম। এর আগে ২ বার সিআইডি- র তরফে তলবে করা হয়েছে অভিষেককে। কিন্তু ভবানীভবনে তলবের পরেও হাজিরা দেননি তিনি। সিআইডি- র ২ বার তলবেও গরহাজির, ফের অভিষেকের বাড়িতে CID- র টিম। ৭-৮ জন অফিসার গিয়েছেন বলে জানা যাচ্ছে। রয়েছে মহিলা অফিসাররাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করেন সিআইডি আধিকারিকরা। কথা হয় গেটে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে। করা হয়েছে ভিডিওগ্রাফিও। 

এর আগে সিআইডি- র তরফে ২টো নোটিস পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ৮ জুন ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। যদিও শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়েছেন তিনি, তা সামনে এসেছে। সিআইডি আধিকারিকদের সঙ্গে গেতে থাকা ২ নিরাপত্তারক্ষী কথা বলেন। তাঁরা ফোন করেও জানিয়েছেন যে সিআইডি অফিসাররা এসেছেন। হাতে ফাইল রয়েছে সিআইডি আধিকারিকদের। প্রথমে ১ জুন, তারপর ৮ জুন ভবানীভবনে তলব করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *